তিলোত্তমা সিলেট নগরী উপহার দিতে চাই: সেলিম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সবটুকু নগরবাসীর কল্যানে উজাড় করে দিতেই আমি মেয়র প্রার্থী হয়েছি। সিলেটের সাধারণ নাগরিকদের কাছ থেকে যে পরিমান ভালবাসা ও উদ্দীপনা পেয়ে যাচ্ছি তা আমার বিজয়ের পথকে শানিত করবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দুর্নীতি মুক্ত তিলোত্তমা সিলেট নগরী উপহার দিতে ৩০ জুলাই বাস মার্কায় ভোট চাই।
বৃহস্পতিবার (১২ জুলাই) আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণসংযোগ কর্মসুচী শুরুর আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব শোয়েব আহমদ। ২৭টি ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে কোর্ট পয়েন্ট থেকে গণসংযোগ কর্মসুচী শুরু হয়ে নগরীর জিন্দাবাজার-চৌহাট্রা-আম্বরখানা হয়ে শাহী ঈদগাহস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
এদিকে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে নাগরিক কমিটির এক সভায় বিশিষ্ট মুরব্বী শাহী ঈদগাহ শাহ মীর মসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব শোয়েব আহমদকে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডের পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিকেল থেকে রাত পর্যন্ত মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের ধারাবাহিক গণসংযোগ কর্মসুচী পালনের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed