ভোলাগঞ্জের সেই ‘পরিবেশ মোল্লা‘ গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীর কুখ্যাত চাঁদাবাজ ও ডাকাত সর্দার বিল্লালের সহযোগী তাজু মোল্লা (৩৫) উরফে পরিবেশ মোল্লাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলাগঞ্জ কোয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজু দীর্ঘদিন ধরে ডাকাত বিল্লালের সহযোগী হিসাবে থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে ভোলাগঞ্জ, কালাইরাগ, দয়ারবাজার সহ বিভিন্ন স্থান থেকে বোমা মিশিন, পাথরের গর্ত ও স্থানীয় ব্যবসায়িদের কাছ থেকে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায় করত। মাস খানেক ধরে তাজুর নেতৃতে একটি চাঁদাবাজ চক্র সিলেটের দীর্ঘতম ধলাই সেতুর তলদেশ সহ গুচ্ছ গ্রাম, কলাবাড়ি সুজনের বাড়ির সামনে ও ধলাই নদীতে বালু পাথরের নৌকা ও লিস্টার মেশিন থেকে দৈনিক দুই থেকে তিনহাজার টাকা হারে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।
তাজুর চাঁদাবাজির ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশকে ভুক্তভোগীরা অবহিত করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তাজুর বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও সে দীর্ঘদিন ধরে কলাবাড়ি গ্রামের ডাকাত সর্দার বিল্লালের প্রশ্রয়ে তার বাড়িতে থাকত। বিল্লাল ডাকাতের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ, এয়ারপোর্ট ও শাহপরান থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে। বেশ কিছুদিন আগে বিল্লালকে আগ্নেয়াস্ত্রসহ কোম্পানিগঞ্জ খানা পুলিশ গ্রেফতার করে। অস্ত্র ও ডাকাতির মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়ে আবার পুণরায় নানা অপকর্মে লিপ্ত হয়।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাই জানান, তাজু মোল্লাকে বৃহস্পতিবার বিকেলেই কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃক্তরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed