Main Menu

সিলেট নগরী থেকে মোটর সাইকেল চুরি

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর উত্তর বাগবাড়ি প্রমুক্ত ৩৯৪/১ নম্বর বাসার গ্যারেজের ভেতর থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়েছে। গত ৯ জুলাই সোমবার রাতে একদল চোর গ্যারেজের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।

মোটর সাইকেলের মালিক কোম্পানীগঞ্জের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমানে ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, সোমবার রাত ১১টায় তিনি তার নিজের বাসার গ্যারেজে মোটর সাইকেলটি তালাবদ্ধ করে যান। ওই গ্যারেজে আরো দুটি প্রাইভেট কার ছিল। পরদিন মঙ্গলবার সকালে ঘুম উঠে তিনি দেখেন, গ্যারেজের তালা ভাঙ্গা এবং মোটর সাইকেলটি (রেজি: নম্বর হ-১৪-৭৩০২) যথাস্থানে নেই।

এ ব্যাপারে তিনি কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

Share





Related News

Comments are Closed