হবিগঞ্জে শিশু সন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে ইকরা মনি নামের ২ মাস বয়সী এক শিশু সন্তানকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব রায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকরা মনি উপজেলার মানপুর গ্রামের ফাইজুর মিয়ার কন্যা।
এছাড়াও আহত মারিয়া নামের অপর আরেক ১০ বছরের শিশুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ৩টায় ফাইজুর নেশা করে ঘরে ফিরে তার দুই সন্তান ও স্ত্রী নুরজাহান বেগমকে মারপিট শুরু করে। এ সময় ইকরা মনিকে সে মাথার উপড়ে তুলে আছাড় দিয়ে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টায় শিশুটির মৃত্যু হয়।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব রায় জানান, শিশুটির মাথার বামদিকে এবং পিটের দিকে ফুলা জখম ছিল। এছাড়াও তার সারা শরীর কালচে রং ধারণ করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে ফাইজুর এই ঘটনা ঘটিয়েছে। তার হামলায় অপর এক সন্তানও আহত হয়।
তিনি জানান, পুলিশ রাতেই ফাইজুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে কোন মামলা না হলেও পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed