Main Menu

ফারুককে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট’র শুভেচ্ছা

বৈশাখী নিউজ ডেস্ক: জমকালো আয়োজনে প্রদান করা হলো দেশীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’। এবছর আজীবন সম্মাননা পান গুণী অভিনয়শিল্পী বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অনেকে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) আজীবন সম্মাননায় ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদ ও সাধারণ সম্পাদক এইচ আর শাকিল।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ শুভেচ্ছা জানান।

Share





Related News

Comments are Closed