হবিগঞ্জে বাবা টাকা না দেয়ায় ছেলের আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পিতার সাথে অভিমান করে হামিদুর রহমান (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার তাজপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হামিদুর তার বাবাার কাছে শার্ট কেনার জন্য ৫০০ টাকা চায়। কিন্তু তার কৃষক বাবা টাকা না দেয়ায় অভিমান করে ঘরে থাকা ইদুর মারার ঔষধ সেবন করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed