সিলেটে ১৪ দলের সভায় কামরানকে বিজয়ী করার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেটে ১৪ দলের সভা ৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় কামরানের ছড়ারপাড়স্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, বাংলাদেশ জাসদ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া, মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের জেলা সম্পাদক কমরেড ধিরেন সিংহ, জেলা কমিটির সিনিয়র সদস্য ব্রজ গোপাল চৌধুরী, ওয়াকার্স পার্টি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, ন্যাপ জেলা সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান চাষী, সহ-সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক প্রমুখ।
সভায় আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিকে বেগবান করার জন্য ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে রায় প্রদানের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed