সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জের যুবক নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে মো: জসিম উদ্দিন। গত মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।
জসিমের ছোট ভাই সংবাদকর্মী মো: সুমন মিয়া জানান, তার বড় ভাই গত ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতবস্থায় তাকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১দিন চিকিৎসা চলার পর গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান। বুধবার তার মৃত্যুর খবর মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী ভাইসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে।
তবে তার স্বজনদের জোর দাবী যত দ্রæত সম্ভব সরকারী অর্থায়নে নিহত জসিমের মৃত দেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed