বিশ্বকাপ ফুটবল: টিকে আছে ৮ দল
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এর ফলে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, রাশিয়া ও ক্রোয়েশিয়ার পর বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করল দল দুটি।
এর আগে দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং সুইডেন। সুইসদের ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় সুইডিশরা।
৩২টি দল নিয়ে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মোট ২৪টি দল। এখন বাকি রয়েছে মাত্র আটটি দল। আগামী ৬ জুলাই থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই আটটি দল। দেখে নেই, শেষ আটের লড়াইয়ে কোন দল কার বিপক্ষে খেলবে।
৬ জুলাই শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ফ্রান্স খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। একই দিন রাত ১২টায় কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক জাগানিয়া দল –বেলজিয়াম। সেমিফাইনালে এই ম্যাচের জয়ী দল খেলবে ফ্রান্স-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।
পরদিন, ৭ জুলাই শনিবার, রাত ৮টায় অল ইউরোপিয়ান লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন-ইংল্যান্ড। ম্যাচটি হবে সামারা অ্যারেনায়। সেদিন রাত ১২টায় স্বাগতিক রাশিয়া নামবে ক্রোয়েশিয়া বিপক্ষে। ফিশ্ট স্টেডিয়াম হবে ম্যাচটি। এই ম্যাচটির জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সুইডেন-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি :
তারিখ দল সময় ভেন্যু
৬ জুন ফ্রান্স-উরুগুয়ে রাত ৮টা নভগোরদ স্টেডিয়াম
ব্রাজিল-বেলজিয়াম রাত ১২টা কাজান অ্যারেনা
৭ জুন সুইডেন-ইংল্যান্ড রাত ৮টা সামারা এরেনা
রাশিয়া-ক্রোয়েশিয়া রাত ১২টা ফিশ্ট স্টেডিয়াম
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed