যশোর ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর ও ময়মনসিংহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২জন নিহত হযেছে। ময়মনসিংহে নিহত ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং যশোরে নিহত ব্যক্তি নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা যায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় ময়মনসিংহের ভালুকার হরিবাড়ির খন্দকার পাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর নিহতের কথা জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান।
তার ভাষ্য, মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল ও পরে গুলি ছুড়ে মাদক কারবারীরা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, ৪টি গুলির খোসা, একটি রামদা ও একটি মোটরবাইক উদ্ধারের কথা জানিয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত জালালের বিরুদ্ধে মাদক আইনে ৬টি মামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই সদস্যের আহত হবার কথাও জানান তিনি।
এদিকে যশোরের চৌগাছায় এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সে নিহত হয়। তার আনুমানিক বয়স ৩৫ বছর।
নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী দাবি করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
চৌগাছা থানার ওসি খোন্দকার শামিম উদ্দিনের ভাষ্য. মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চৌগাছা-যশোর সড়কের চান্দা আফরা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধারের কথা জানান তিনি।
প্রসঙ্গত, সারাদেশে মাদক বিরোধী অভিযানে গত ১৫ মে থেকে এ পর্যন্ত ১৬১ জন মাদক ব্যবসায়ীর নিহতের কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ১২৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় এবং ৩৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা গেছে। তথ্য সূত্র: ইউএনবি
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed