Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তপুর উপজেলায় সিএনজি অটোরিক্সা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল অারোহী সোহেল অাহমদ (৪৫) নিহত হয়েছেন। তিনি গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াহাব প্লাজার ৬৩ নং দোকানের মালিক মৃত অাব্দুন নুরের ছেলে।

৪ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় জৈন্তিয়া ডিগ্রি কলেজ গেইটের সম্মুখে এ দুর্ঘটনায় সোহেলকে গুরুত্বর অাহত অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান লাশের পরিচয় সনাক্ত হয়েছে এবং অাত্মীয়দের সংবাদ দেওয়া হয়েছে ৷ লাশ গ্রহনের জন্য তারা ইতোমধ্যে রওয়ান দিয়েছেন ৷ আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed