Main Menu

কোটা সংস্কার নেতা ফারুকসহ ৩ জন কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে শাহবাগ থানার মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোস শুভ আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক (২৪), তরিকুল ইসলাম (২২) ও জসিম উদ্দিন (২১)।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

গত ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed