পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন, কালাইয়া পাড়ার বাসিন্দা মো. মাঈন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), হানিফের স্ত্রী রেজিয়া খাতুন (২৫) ও মেয়ে হানিফা আক্তার (৩)। পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। এ সময় মাঈন উদ্দিনের বসতঘরের ওপর আচমকা পাহাড় ধসে পড়ে। এতে ঘুমন্ত মো. হানিফ, তার স্ত্রী ও সন্তান মারা যায়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এদিকে একইদিন সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবানের কালাঘাটা বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে প্রতিমা রানী দে (৪৫) নামের এক নারী নিহত হন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বান্দরবানে রাত থেকে ভারিবর্ষণ হচ্ছিল। বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে মঙ্গলবার দুপুরের দিকে এ ধসের ঘটনা ঘটে। ওই পরিবার পাহাড়ের ঢালে ঘর তুলেছিল। পাহাড় ধসের সময় প্রতিমা ছাড়া ঘরে আর কেউ ছিল না। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২০১৭ সালের ১১ থেকে ১৩ জুন ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে বান্দরবানে মৃত্যু হয় ৬ জনের।
এদিকে গতকাল সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে রুমা উপজেলা ১২ মাইল নামক এলাকায় পাহাড় ধসে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া স্বর্ণ মন্দির এলাকায় একটি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed