ইবির ভর্তি পরীক্ষা ৩-৭ নভেম্বর
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবছর ৮টি ইউনিট থেকে কমিয়ে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, আগামী ৩ থেকে ৭ নভেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদে পাঠানো হবে। তারা অনুমোদন দিলেই এ তারিখ চূড়ান্ত বলে নির্ধারিত হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে ৮টি ইউনিটের ভর্তি পরীক্ষা এখন থেকে ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ধর্মতত্ব অনুষদের ‘এ’ ইউনিটে ৩টি বিভাগ থাকবে। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন ও শরীয়াহ অনুষদ মিলে ‘বি’ ইউনিটে বিভাগ থাকবে ১৩টি। ব্যবসায় প্রশাসন অনুষদে ‘সি’ ইউনিটের অধীনে থাকবে ৬টি বিভাগ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ থাকবে ‘ডি’ ইউনিটের অধীনে। পরীক্ষা গ্রহণ সহজ ও শিক্ষার্থীদের দূর্ভোগ কমাতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
এবিষয়ে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখেই ইউনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি এতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দের সাথে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।’
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed