Main Menu

ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সংবাদ’র নিজস্ব চিত্রসাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি (নং-০৩) দায়ের করেন তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, চিত্রসাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি আহত চিত্রসাংবাদিক ইদ্রিস আলী। তিনি জানান, মামলায় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইদ্রিছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজারের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলীর ছেলে।

প্রসঙ্গত, রোববার বিকালে স্মার্টকার্ড আনতে ইউনিয়ন অফিসে যান ইদ্রিছ আলী। সেখানে মানুষের ভিড় দেখে বাড়িতে রওয়ানা দেন তিনি। ধোপাগুল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সামনে যাওয়ার পর ছয়জন যুবক ক্রিকেটের স্টাম্প ও ব্যাট নিয়ে ইদ্রিছের ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারপিট করে তাকে। এতে তিনি গুরুতর আহত হন।

এসময় ইদ্রিছকে মারপিট থেকে বাঁচাতে স্থানীয় বরণগ্রামের চান মিয়ার ছেলে ডা. ফরিদ আহমদ এগিয়ে আসেন। কিন্তু তাকেও মারধর করে হামলাকারীরা।

Share





Related News

Comments are Closed