Main Menu

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটের এমসি কলেজে মানবন্ধন ও কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ কর্মসূচির আয়োজন করে সংগঠনের এমসি কলেজ ইউনিট।

ইউনিট সভাপতি অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মোছাদ্দেক হোসেন খানের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ, বিসিএস সাধারণ শিক্ষা সিলেট জেলা সভাপতি আবুল আনাম মো. রিয়াজ, গণিত বিভাগের প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন, দর্শন বিভাগের প্রফেসর মো. আজাদ আতিকুর রহমান, সিলেট অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, ড. সাহেদা বেগম, মো. সাহাব উদ্দিন, প্রবীর রায়, শেখ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, দিলীপ চন্দ্র রায়, কানন কান্তি দাস প্রমুখ।

বক্তারা সবাই এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং হামলার শিকার শিক্ষকদের প্রতি সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed