সিলেটে সাংবাদিক নির্যাতন মামলার আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের আদালত চত্বরে দুই সাংবাদিকের উপর হামলা মামলার পলাতক আসামী তোফায়েল আহম্মেদ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা সদর উপজেলার বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর গণামাধ্যম শাখার পরিচালক এএসপি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তোফায়েল আহম্মেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার শফিকুর রহমানের পুত্র।
গত ২৬ জানুয়ারি আদালত চত্বরে দায়িত্ব পালনে গিয়ে যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল হামলার শিকার হন। এঘটনায় নিরানন্দ পাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তোফায়েলকেও আসামী করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed