Main Menu

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফলে বিভাগীয় অবহিতকরণ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বক্তারা বলেছেন ভিটামিন এ প্লাস শরীরের জন্যে খুবই প্রয়োজন, তাই সময় মত খেতে মানুষকে সচেতন করতে হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো খুবই জরুরী। মানুষকে সুস্থ্য শরীর নিয়ে বেচে থাকতে সরকার খুবই তৎপর। চিকিৎসা সেবার মানকে বিগত দিনের তুলনায় অনেক এগিয়ে নিচ্ছে।
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লগানকে ধারণ করে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ২০১৮ (প্রথম রাউন্ড) কর্মসূচি আগামী ১৪ জুলাই শনিবার থেকে সিলেটসহ সারা দেশে শুরু হবে।
এ উপলক্ষে ১ জুলাই রোববার দুপুরে সিলেট বিভাগ স্বাস্থ্য পরিচালক আয়োজিত, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খাঁন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াত মোঃ সাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতুষ দাস, মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ আবুজাহের, হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, সিলেট ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল কালাম, পরিবার পরিকল্পনা উপ-পরিচালকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রনালয়।

Share





Related News

Comments are Closed