‘সমাজ উন্নয়নে রোটারী ক্লাবের অবদান অসামান্য’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব সমূহ । মানবতার সেবায় নিবেদিত রোটারী ক্লাবের যাত্রা শুরু হয় ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রে। সে বছর রোটারীর জনক পল পার্সিভাল হ্যারিসের উদ্যোগে ভিন্ন ভিন্ন পেশার মাত্র ৪ জন সদস্য নিয়ে রোটারী আন্তর্জাতিকের পথচলা শুরু হয়। সেই থেকে আজও মানবতার সেবায় নিয়োজিত রয়েছে।
শনিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটলে রোটারী সুরমা জোন আরইডি ৩২৮২ এর নতুন রোটারী বছর শুরু উপলক্ষে ‘ইয়ার লাঞ্চিং সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রোটারয়িান পিপি খায়রুল জাফর চৌধুরী ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রোটারী ইন্টারন্যাশনাল ৬টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। সে গুলো হলো শান্তি প্রতিষ্ঠা ও সংঘর্ষ প্রতিরোধ, রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ ও চিকিৎসা, সুপেয় পানি ও স্বাস্থ্য সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা ও অর্থনৈতিক সামাজিক উন্নয়ন। এ ছাড়াও রোটারির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্বকে পোলিওমুক্তকরা, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় ব্যবস্থা, সুবিধা বঞ্চিত মানুষদের জন্য স্বল্প খরচে গৃহ নির্মাণ, পঙ্গুদের জন্য উন্নত চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন প্রকার প্লাস্টিক সার্জারী তথা- ঠোট কাটা, তালুকাটা। এ ছাড়া বর্তমানে প্রতিটি রোটারী ক্লাবই বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থাসহ নানামুখি সামাজকি র্কমকান্ড চালিয়ে যাচ্ছে রোটারী ক্লাব।
বিশ্বের ২০০-এর অধিক দেশে ৩৫,৫০০-এর বেশী রোটারি ক্লাব রয়েছে। আর বিশ্বের ৫৪১ টি রোটারী জেলায় ১২.৫০ লক্ষ রোটারিয়ান মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। জাতি সংঘের পর বিশ্বের সর্ব বৃহৎ সার্ভিস ক্লাব হিসেবে পরিচিত রোটারী ইন্টারন্যাশনাল এর জেলা ৩২৮২ (২০১৮-২০১৯) রোটারী বর্ষ এর কর্মকান্ড সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য ২০০ এর বেশী ডিস্ট্রিক অফিসিয়াল নিয়োগ দেয়া হয়েছে।
নতুন রোটারি বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর ও বক্তব্য রাখেন পিডিজি প্রকৌশলী আব্দুল লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী । অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সুরমা জোনের কোঅর্ডিনেটর রোটারিয়ান নুরুল হক সোহেল। উল্লেখ্য, রোটারীর এ বছরের শ্লোগান হচ্ছে- ‘বি দ্যা ইনসপ্যারেশন।
এদিকে, রোটারী বর্ষ শুরু উপলক্ষে ১ জুলাই রোববার সকাল ১০টায় নগরীর আমজাদ ঘড়িঘর পয়েন্ট হতে র্যালী বের করা হবে। র্যালীটি শহর প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed