দক্ষিণ সুরমা থেকে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মো. মঈনুল ইসলাম (২২) উপজেলার লক্ষীপুর দাউদপুর গ্রামের মৃত মো. সমুজ আলীর পুত্র। তিনি গত ২৮ জুন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি থেকে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেননি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার (২৯ জুন) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ যুবকের বড় ভাই মো. নজরুল ইসলাম। জিডি নং ১৬৪৩, তারিখ: ২৯.৬.২০১৮ইং।
নিখোঁজ মো. মইনুল ইসলামের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, হালকা দাড়ি, পরনে ছিল পাঞ্জাবী, পায়জামা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান পেলে তার বড় ভাই নজরুল ইসলামের মোবাইল (০১৭১১৩২০৭৭২) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed