Main Menu

সিলেটে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ির একটি বাসা থেকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ জুন) দুপুরে বাগবাড়ি নরশিং টিলার ৯নং রোডের ১৮৩/৩৮-১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম নুর ইসলাম (৪৫)। তার বাড়ি কুমিল্লায়। তিনি গত আড়াই বছর ধরে ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

বাড়িওয়ালা হৃদয় জানান, গত ২ দিন ধরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখে তার সন্দেহ হয়। সেই সন্দেহ থেকে তিনি শনিবার দুপুরে থানায় খবর দিলে কোতোয়ালী থানা পুলিশ এসে বাসার বাথরুম থেকে গলায় দড়ি লাগানো অবস্থায় নুর ইসলামের মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, নুর ইসলাম ২টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ও ওই পক্ষের চার সন্তান অন্যত্র থাকেন। দ্বিতীয় স্ত্রী ও ওই পক্ষের এক সন্তান নিয়ে নুর ইসলাম এই বাসায় ভাড়া থাকতেন। ঈদের পরদিন স্ত্রীর সাথে নুর ইসলামের ব্যাপক ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান। এই অবস্থায় বাসায় একা ছিলেন নুর ইসলাম।

Share





Related News

Comments are Closed