সিকৃবির ৫১ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট ঘোষনা
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরে জন্য ৫১ কোটি ৪০ লক্ষ টাকার রাজস্ব বাজেট পাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব শনিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অংশ নেন সিকৃবির সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভাসির্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন আহমেদ, এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed