ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে গোলাম মোস্তফা সভাপতি এবং কাজল হাজরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোটগ্রহণ হয়। রাতে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- স্বপন দাশগুপ্ত, হাসান হাফিজ এবং কাজী আবদুল হান্নান।
নির্বাচনে ৩৬ প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন আনিছুর রহমান ও ইয়াসিন বাবুল। এম মিজানুর রহমান ও শেখ হাসান যুগ্ম সম্পাদক, নাসিম শিকদার কোষাধ্যক্ষ, মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক, লুৎফর রহমান সাংস্কৃতিক সম্পাদক এবং আব্দুল আজিজ ফারুকী দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাদাত পারভেজ।
নির্বাহী সদস্য হয়েছেন- শেখ এনামুল হক, মাহবুব হোসেন খান নবীন, মঈনুদ্দিন আহমেদ, মতিউর সেন্টু, সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, আতাউর রহমান বাবু, মাসুদ পারভেজ মিলন, মো. ইলিয়াস মাহমুদ এবং বিভাষ দিক্ষিৎ বিপ্লব।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed