ছাতকে বিদ্যুতের ভেল্কিবাজিতে জনজীবন অতিষ্ট
ছাতক প্রতিনিধি: ছাতকে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। লোড শেডিংয়ের নামে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এখানে যেনো এখন আর বিদ্যুৎ যায়না, মাঝে মধ্যে আসে। দিন-রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার পরও কর্তৃপক্ষের যেনো কোনো মাথা ব্যথা নেই। ভুক্তভোগী মানুষের অভিযোগ, বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছে-অনিচ্ছেয় চলেছে এখানের বিদ্যুৎ ব্যবস্থা। কয়েক লক্ষ গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছেন না। ঘন-ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনায় শহরসহ গ্রাম-গঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ ও উত্তেজনা। এখানে বিগত দিনগুলোতে বিদ্যুতের এমন ভেল্কিবাজি চলে আসলেও বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে এর ভয়াবহতা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড গরমে ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটে এখন অতিষ্ট হয়ে উঠেছে উপজেলাবাসী।
সচেতন মহলের অভিযোগ, এখানে অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় কোমলমতী শিক্ষার্থীদের পড়া-লেখায় মারাত্মক ব্যঘাত সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বানিজ্য পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মূখীনসহ মিল-কারখানার মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে রাখতে হচ্ছে। তারা আরো জানান, ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি কিংবা বিদ্যুৎ চলে যাওয়ার কত সময়ের মধ্যে আবার বিদ্যুৎ পাওয়া যাবে এ বিষয়টি জানারও কোন উপায় থাকে না গ্রাহকদের। প্রায় সময়ই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন বন্ধ থাকে।
বিদ্যুতের এ ভেল্কিবাজি থেকে কবে মুক্তি মিলবে এখানকার ভুক্তভোগী গ্রাহকদের? এমন প্রশ্নই এখন স্থানীয় সচেতন মহলের।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed