Main Menu

সিলেট জজকোর্ট সেড থেকে মোটর সাইকেল চুরি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজকোর্ট নিয়ন্ত্রিত সেড থেকে কম্পিউটার অপারেটর আশফাক আহমদ খানের হিরো হোন্ডা ফ্যাশন প্রো মোটর সাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার নং- আর-২৫/৬/১৮। আশফাক আহমদ খান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বেলায়েত আহমদের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট জজ কোর্টের ভিতরে মোটর সাইকেল পার্কিং শেডে দায়িত্বরত ব্যক্তি সিলেটের শাহপরান থানাধিন খাদিম নিবাসী আব্দুল আলীর ছেলে সালেহ আহমদ এর নিকট সমজিয়ে মোটর সাইকেলের মালিক আশফাক আহমদ তার কর্মস্থলে চলে যান। বিকেল সাড়ে ৩টার দিকে সালেহ আহমদ তার ব্যবহৃত মোবাইল ০১৭৩২ ২২১৮৩৩ নাম্বার থেকে আশফাককে জানায় তার মোটর সাইকেলটি পাওয়া যাচ্ছে না। চুরি হওয়া হিরো ফ্যাশন প্রো মোটর সাইকলেটির রেজিস্ট্রেশন নং সিলেট-হ-১৩-৫৮৩৭, সিসি-১০০, রং- কালো, চেসিস নং-০০০৪৫, ইঞ্জিন নং- ০০৯৮।
আশফাক তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করেন এবং এসএমপির কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed