‘গাজীপুরবাসী অতীতে এমন ভোট ডাকাতি দেখেননি’
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘গাজীপুরবাসী গত ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেননি।’ মঙ্গলবার (২৬ জুন) ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৪শ’র অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি এই নির্বাচন বয়কট করেনি।’
ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোটগ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এমন ভোট ইতঃপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে।’
এর আগে নির্বাচন চলাকালেই ভোট স্থগিতের দাবি করেছিলেন হাসান উদ্দিন সরকার।
এবারের নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। নগরীর ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর ভোটকেন্দ্রে নতুন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ২৫৬জন ও সংরক্ষিত নারী আসনে ৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২৫টির মধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed