Main Menu

সিলেট ট্রান্সপোর্ট মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৮-২০২০) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।

নির্বাচনে ১৩ সদস্যের কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো.এনাম হোসেন রুমি (প্রাপ্ত ভোট ১০৮), মো. শাহেদুর রহমান (প্রাপ্ত ভোট ১০৩), মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু (প্রাপ্ত ভোট ১০৬), মো. নুরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১০১), মো. আবুল কালাম কাজল (প্রাপ্ত ভোট ১০৮), মো. নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ১০৮), মো. সেলিম আহমদ (প্রাপ্ত ভোট ১১০), নাজির আহমদ স্বপন (প্রাপ্ত ভোট ১০৯), মো. সুহেল আহমদ (প্রাপ্ত ভোট ১১০), মো. আবু জাফর সিদ্দিকী (প্রাপ্ত ভোট ১০৫), মো. নাজমূল হোসেন (প্রাপ্ত ভোট ১০৯), সমিরণ চন্দ্র পাল লিটন (প্রাপ্ত ভোট ৯০), মো. আবুল খায়ের (প্রাপ্ত ভোট ৯০)।

ভোট গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সদস্য মো. ছালেহ আহমদ চৌধুরী, এম এ মজিদ, প্রধান প্রিজাইডিং কর্মকর্তা এডভোকেট জুবায়ের বখত জুবের, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. তারেক আহমদ, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সভাপতি মো. সামসুদ্দিন সমছু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম তারেক, মো. সাহেদুর রহমান, মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু, মো. নুরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিফাত ট্রান্সপোর্টের স্বত্তাধিকারী মো. হাবিব আহমদ চৌধুরী শিলু ও মো. আখলিছুর রহমান।

নির্বাচন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সয়ফুল আমিন বাকের, সাংবাদিক আবুল মোহাম্মদসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Share





Related News

Comments are Closed