Main Menu

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ফ্রি চক্ষু শিবির

শ্রীমঙ্গল সংবাদদাতা: মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আজ সোমবার (২৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের মাতারকাপনের বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিমের নেতৃত্বে চিকিৎসা সেবায় ছিলেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. আব্দুশ শুকুর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আশিক আবেদীন চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, সাজেরা খাতুন, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সদস্য মুহাম্মদ নাদির হোসেন, মোঃ হাবিবুর রহমান।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ১২৬ জন ছাত্র-ছাত্রীসহ পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের আরও ৯২ শিক্ষার্থীর চোখের পরীক্ষা-নীরিক্ষা, রোগীদের বিনামূলে চশমা বিতরনসহ চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed