দিরাইয়ে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার (২৫ জুন) দুপুরের দিকে উপজেলার স্বরমঙ্গল গ্রামের পাশের হাওর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্বরমঙ্গল গ্রামের পাশের হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা এ ব্যাপারে দিরাই থানার পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
দিরাই থানার উপ-পরিদর্শক (এস আই) ইসমাইল আলী বলেন, ‘এখন পর্যন্ত কেউ মরদেহের ব্যাপারে খোঁজ খবর নেয়নি বা কারো স্বজন নিখোঁজ রয়েছেন এমন অভিযোগ আমরা পাইনি। কেউ অভিযোগ করলে আমরা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed