Main Menu

সাতক্ষীরায় বজ্রপাতে ৪ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে নারীসহ চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ জুন) দুপুরে সদর ও শ্যামনগর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগরের গুমনতলী গ্রামের জ্যোৎস্না মণ্ডল ও জিন্নাতুন্নেসা এবং সদর উপজেলার বৈকারী গ্রামের সাজু হোসেন ও ভোমরা তেঘরিয়া গ্রামের আবুল খায়ের।

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শ্যামনগরের গুমনতলী গ্রামের ঘেরে নারী শ্রমিকরা বৃষ্টির মধ্যে কাজ করছিল। এসময় আকস্মিক বজ্রপাতে জ্যোৎস্না মণ্ডল ও জিন্নাতুন্নেসা মারা যায়। আহত হয় আরো ৮ নারী শ্রমিক। তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে নিজের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান বৈকারী গ্রামের সাজু হোসেন। সেখানে আহত হন আরো দুই শ্রমিক। একই সময়ে বিলের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে মারা যান তেঘরিয়া গ্রামের আবুল খায়ের।

Share





Related News

Comments are Closed