পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাতদল নিজাম বাহিনীর প্রধান নিজাম মণ্ডল ওরফে বড় নিজাম (৪২) নিহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম ককুমার বিশ্বাস বলেন, ঢালারচর এলাকায় ডাকাতদল অবস্থান করছে- শনিবার রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় রাত দেড়টার দিকে হাাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, নিহত নিজাম আন্তঃজেলা ডাকাতদলের নিজাম বাহিনীর প্রধান ছিলেন। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি দেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed