Main Menu

যশোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুর থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দু’দল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।

তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। লাশ দু’টি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed