সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আটক ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজারে ছাত্রদলের মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলি ও টিয়ারশেলে অন্তত ৩০ ছাত্রদল কর্মী আহত হয়েছে। এসময় কাজিরবাজার ও আশপাশের এলাকা থেকে ছাত্রদলের ২০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে- শনিবার বিকেল ৩টার দিকে নগরীর কাজিরবাজার এলাকা থেকে মিছিলের প্রস্তুতি নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তেলিহাওর এলাকার পার্কভিউ মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ছাত্রদল কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কারান্তরিণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য কাজিরবাজার এলাকায় জড়ো হয়েছিলেন।
এসময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেয় এবং অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে।
এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা হামলার চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে।
অন্যদিকে একটি বিশ্বস্থসূত্র জানিয়েছে, পুলিশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাজিরাজারস্থ বাসার ভিতর থেকেও কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খান। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
ছাত্রদল নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আনোয়ারা বেগম ও এসআই অনুপ কুমার চৌধুরী।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ এবং এ ঘটনায় ১২/১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল জানান, পুলিশ কাজিরবাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাড়ি লক্ষ্য করেও ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খানসহ ১৫/২০ জন নেতা-কর্মীকে আটক করেছে।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খোন্দকার মোক্তাদির জানান, বেগম জিয়ার মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ-মিছিলের জন্য প্রশাসনের অনুমতি নেয় ছাত্রদল। প্রশাসনও আওয়ামী লীগের মিছিল শেষে ছাত্রদলের ওই মিছিল করার অনুমতি দেয়। অনুমতি পেয়ে মিছিলের প্রস্তুতি নেয় ছাত্রদল। পরে নির্দিষ্ট সময়ে ছাত্রদল মিছিল বের করতে চাইলে পুলিশ অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে ছাত্রদলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
এসময় খোন্দকার মোক্তাদির ছাত্রদলের অন্তত ৪০/৪৫ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed