Main Menu

ছেলে-মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় কাকলী আক্তার (৮) ও সোয়ান মোল্লা (৫) নামে দুই সন্তানকে হত্যার পর তাদের বাবা কাজল মোল্লার (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, অভাব-অনটনের জের ধরে কাজল মোল্লা তার দুই সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছেন।

কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, তার ছোট ভাই কাজল মোল্লা তিন বছর ধরে বাড়িতে থাকে না। উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়ি থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতো। মাঝেমধ্যে বাড়িতে আসতো।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাজল তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং সবার সঙ্গে কথাবার্তা বলে চলে যায়। শুক্রবার ভোরে খবর পাই আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করেছে।

সামসু মোল্লা আরও জানান, পরিবারের সবাই দৌড়ে গিয়ে দেখি নোঙরা পরিবেশে বর্ষার জমে থাকা পানির একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed