আশুলিয়ায় সুটকেসের ভেতরে তরুণীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় মহাসড়কের পাশে সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া জানান, মহাসড়কের পাশে একটি বড় সুটকেস পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ গুম করার উদ্দেশে অন্য কোথাও হত্যা করে সুটকেসে ভরে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed