Main Menu

মৌলভীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে নাহিদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যে ৬টার দিকে দুলর্ভপুর গ্রামের নানা টুনু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নাহিদ মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে।

জানা যায়, নাহিদ বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed