Main Menu

কোম্পানীগঞ্জে দাওয়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভায়রা ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর (২৫) পুটামারা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে ভায়রা নুর উদ্দিনের ভাড়া বাড়িতে দাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে তাকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সুরতহাল রিপোর্ট তৈরীকারী কোম্পানীগঞ্জ থানার এসআই আসলামুজ্জামান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ উদঘাটন হবে না। এ ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed