মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো: আবু তাহের এ রায় দেন ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- রুস্তুম মিয়া, জিতু মিয়া, খেলা মিয়া ও রাজু মিয়া।
এ সময় একই মামলায় আরো কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। তারা হলেন, জিতু মিয়ার বাবা আনসার মিয়া ১০ বৎসর সাজা, দুলু ৬ মাস, নানু মিয়া ১ বছর ,শামীম মিয়া ১ বছর, জুলহাস মিয়া ১ বছর, দুলসান মিয়া ১ বছর , আলী আহম্মদ ১ বছর, আওয়াল ১ বছর, গোলাপ ১ বছর, মারফত মিয়া ১ বছর, লোছল মিয়া ১ বছর। এরমধ্যে ৯ জন মৃত্যুবরন করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ এস এম আজাদুর রহমান মামলাটি পরিচালনা করেন।
বিবাদীপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট সৈয়দ আজিজুর রব চৌধুরী জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট না, তাই আমরা উচ্চ আদালতে যাব।
মামলার অভিযোগে জানা যায়, ১৯৯৮ সালের ৫ অক্টোবর সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাশকান্দি গ্রামের দু পক্ষের মারামারি করলে শাপাল মিয়া ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় মুছা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed