সিলেটে বিদ্যুৎস্পৃস্টে লাইনম্যানের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে আব্দুল জব্বার (৫৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে । বিদ্যুৎলাইন সংস্কার করতে গিয়ে আহত হয়ে তিনি মৃত্যুবরন করেন।
বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি নামক স্থানে বিদ্যুৎলাইন সংস্কার করতে খুঁটিতে উঠেন জব্বার। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
জব্বার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন লাইনম্যান হিসেবে গত ৩০ বছর ধরে কর্মরত ছিলেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed