Main Menu

ওসমানীনগরে গলিত লাশ উদ্ধার

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুন) বিকেলে উপজেলার সাদিপুর ইউপির সৈয়দপুর গ্রামের কুশিয়ারা ডাইকের ভাঙনকৃত স্থানের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, গলিত অবস্থায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, লাশটি কোনো পুরুষের হবে। লাশ পচে গলে গেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed