অনলাইনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ফ্লোরিডার টিকেট
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ক্রিকেট অনলাইনে বিক্রয় শুরু হয়েছে।
আগ্রহীরা https://www.kyazoonga.com/ ওয়েবসাইট থেকে নির্ধারিত মূল্যে টিকেট ক্রয় করতে পারবেন।
প্রতিদিনকার খেলার জন্য গ্রাউন্ড ২৫, জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি ২৫০ ডলার ধার্য করা হয়েছে।
আগামি ৪-৫ আগস্ট শনি ও রবিবার সাউথ ফ্লোরিডার লডারহিলস্থ সেন্ট্রাল ব্রাওয়ার্ড ওভাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা দুটি।
সিরিজ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০ এবং হাফিজুর রহমান ৯৫৪-৯০৭-৯১০৬ এর সাথে যোগাযোগ করার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
উত্তর আমেরিকায় ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আইসিসি আমেরিকা মেম্বার্স, ইউএসএ ক্রিকেট ও কানাডা ক্রিকেটের পার্টনারশিপে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই খেলার আয়োজন করেছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed