বিমান কর্মকর্তা শোয়েব নিজাম আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ বিমান সিলেট-এর জেলা ব্যবস্থাপক শোয়েব আহমদ নিজাম গতকাল সোমবার রাত পৌনে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
মরহুমের নামাজে জানাযা আজ ১৯ জুন মঙ্গলবার বাদ জোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় মানিকপীর রহ. কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শোয়েব নিজাম কথাকলি সিলেট-এর সাবেক সভাপতি, সংস্কৃতিজন ও বিশিষ্ট বাচিক শিল্পী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সিলেট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা চৌধুরী এবং একমাত্র পুত্র রেখে গেছেন।
সুয়েব আহমদ নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হজ্জ এজেন্সিস অব বাংলাদেশ হাব সিলেট অঞ্চল এর সভাপতি খাজা মঈনুদ্দীন আহমদ জালালাবাদী সাধারন সম্পাদক জহিরুল কবির চৌধুরী শীরু ও আটাব সিলেট অঞ্চল এর সভাপতি আব্দুল জব্বার জলিল সাধারন সম্পাদক জিয়াউর রহমান খান রেদোয়ান ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed