সিলেট জনকল্যাণ পরিষদ ফ্রান্সের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে : সিলেট জনকল্যাণ পরিষদ ফ্রান্সের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জুন) বিকেলে প্যারিসের গার দো নর্দের প্যারিজিয়ান ক্যাফে হলে এ অনুষ্টান অনুষ্টিত হয়। ঈদ পূর্ণমিলনীতে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী সিলেটের সুধীমহল উপস্থিত ছিলেন।
পরিষদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ও ওভারবিলিয়ে বাংলাদেশ জামে মসজিদের খতিব সালেহ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক সুব্রত শুভ, সিলেট বিভাগ শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন,বাগিরঘাট ট্রাস্টের সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা আলতাফুর রহমান, সংগঠনের উপদেষ্টা তাজুল ইসলাম আফসার, উপদেষ্ঠা তারেক আহমদ,গোপালগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ফয়জুল কবির শামীম, সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাংগঠনিক সাংঠনিক সম্পাদক তুফাজ্জল হোসেন কাঞ্চন।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জানু মিয়া, সালেহ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইসলাম ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ রাসেল, সাইদুর রহমান, নায়ীমুল ইসলাম চৌধুরী খালেদ আহমদ, কোষাধ্যক্ষ মারুফ আহমদ, সহ-কোষাধ্যক্ষ সিপন আহমদ কামরুল, শিক্ষা বিষয়ক সম্পাদক রুহেল আহমদ সোহেল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন, অভিবাসন বিষয়ক সম্পাদক সায়েম আহমদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য জয়নুল ইসলাম, কাদির আহমদ, শিবলু মিয়া, সুলায়মান আহমদ, জোসেফ চৌধুরী, মামুনুর রশিদ, পারভেজ আহমদ, শামিম আহমদ, ইয়ামিন হোসেন, শাহরিয়ার শিপু,আরিফুল হোসাইন রাবেল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩৬০ আউলিয়ার পূর্ণ্যভূমি সিলেটের স্বজনরা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশের সকল ক্রান্তিকালে দেশ ও প্রবাসে থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের কল্যানে সিলেট জনকল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করে যাবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed