Main Menu

গোয়াইনঘাটে বন্যায় পানিবন্দী ১০ হাজার মানুষ

গোয়াইনঘাট সংবাদদাতা: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পিয়াইন ও সারী নদীর পানি বেড়ে উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আকস্মিক এ বন্যায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

তবে সোমবার (১৮ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি না হলে এই উন্নতি অব্যাহত থাকার কথা।

চলতি বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই। অধিকাংশ এলাকার গ্রামীণ জনপদের কাঁচা-পাকা রাস্তা ভেঙে যাওয়ায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন প্লাবিত এলাকার জনসাধারণ।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed