ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সোমবার বাদ আসর স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মল্লিক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা ও ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ আহমদ জীবন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, জেলা ছাত্রদলের সাবেক সদস্য জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধরণ সম্পাদক শামসুদ্দিন শামসুল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ নাজমুল হোসেন, জেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, শেখ জাকির হোসেন, আবুল বাশার, হোসাইন আহমদ প্রবেল, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এম সোয়েব আহমদ, মহানগর ছাত্রদল নেতা সুমেল আহমদ, সুমন ইসলাম, শাহিদ আলী, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য জুনায়েদ আহমদ, ছাত্রদল নেতা লায়েক আহমদ, সায়েব খান, নজরুল ইসলাম, শফিকুল হক শামীম, জুনেদ আহমদ, ফয়ছল আহমদ, এম রাসেল আহমদ, সৈয়দ শাহনুর প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed