সিলেটে কাউন্সিলর পদেও দলীয় প্রার্থী দেবে আ’লীগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি নির্বাচনে কাউন্সিলর পদেও দলীয়ভাবে মনোননয়ন দেবে আওয়ামী লীগ। সোমবার বিকেলে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ তথ্য জানানো হয়।
আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদের পাশাপাশি ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে নির্বাচন হবে।
দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে এবার মেয়র পদের পাশাপাশি সাধারণ ও নারী কাউন্সিলরদের মনোননয়ন দেবে আওয়ামী লীগ। যেসব ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে ইচ্ছুক তাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে প্রার্থী দেওয়া হবে। এছাড়া যেসব ওয়ার্ডে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই সেখানেও প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
ওয়ার্ডগুলোতে প্রার্থী মনোনয়নের জন্য প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদককে ১৯ জুন মঙ্গলবার সকাল ১০টার মধ্যে মহানগর আওয়ামী লীগের দফতরে প্রত্যাশীদের তালিকা পাঠানোরও নির্দেশ দেয়া হয়। এছাড়া কেউ চাইলে ব্যক্তিগতভাবেও মনোনয়ন চাইতে পারবেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed