মেয়র পদে ১জনসহ আরও ৮২ জনের মনোননয়ন সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার এক মেয়র প্রার্থীসহ আরও ৮২ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সোমবার দিনভর স্বতন্ত্র এক মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ প্রার্থী ও নারী কাউন্সিলর পদে ৩২ প্রার্থী মনোননয়ন পত্র সংগ্রহ করেন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মুক্তাদির আহমদ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৯ জন ও নারী কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এর আগে গত বৃহস্পতিবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোননয় পত্র সংগ্রহ করেন এহসানুল মাহবুব চৌধুরী, এহসানুল হক তাহের ও মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের। ওইদিন কাউন্সিলর পদে ২১ জন ও নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত বুধবার থেকে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়। ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
তফসিল অনুযায়ী, এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোটগ্রহণ ৩০ জুলাই।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed