Main Menu

সিলেটে নৌকা ডুবিতে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণ করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া ছাত্রী ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে ফরহাদ নামে স্থানীয় এক যুবক মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে পানি থেকে ফাতেমার লাশ উদ্ধার করে।

ফাতেমা আক্তার মিলি (১৭) এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছে। ফাতেমা মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।

শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed