Main Menu

নরসিংদীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন পরিষদের সামনে বাসের ধাক্কায় হাশেম মিয়া (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (১৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন জানান, হাশেম মিয়া নামের এক রিকশাচালক সকালে ইউনিয়ন পরিষদের সামনে মোড় ঘুরছিলেন। এসময় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তার রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, বাস ও এর চালকে আটকের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed