সিলেটে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটস্থ এপেক্স শোরুমের পাশের পার্কিং থেকে একটি এফজেডএস মোটর সাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ জুন মঙ্গলার দিবাগত রাত পৌনে ১টার দিকে। এ ব্যাপারে মোটর সাইকেলের মালিক মনসুর আহমদ বাদী হয়ে এসএমপি’র কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৭৮৭, তাং ১৩/৬/১৮ইং।
জিডি সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের দক্ষিণ কানিশাইল গ্রামের আব্দুল হাফিজের পুত্র ব্যবসায়ী মনসুর আহমদ তার ইয়াহামা এফজেডএস মোটর সাইকেলটি (যার রেজি নং সিলেট-ল-১১-৯২৯২, চেসিস নং ২সিকে ১১৩০১৪১১ ইঞ্জিন নং ২সিকে ১০০২৭২৪, রং সাদা ও নীল, সিসি ১৫৩) মঙ্গলবার সাড়ে ১২টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ ওয়াসিস হাসপাতাল সংলগ্ন এপেক্স শোরুমের পাশে পার্কিং করে শো রুমের ভিতরে যান। ৫/৭ মিনিট পরে তিনি ফিরে এসে দেখতে পান যথাস্থানে মোটর সাইকেলটি নেই।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed